বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু থানার অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে
রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:
 রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ  মোঃ জাকারিয়ার তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ০১ ( এক ) জন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানটি আজ রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার এলাকায় পরিচালিত হয়। অভিযানে এসআই ( নিঃ ) ফয়জুল হাকিম খাঁন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অংশগ্রহণ করেন।
অভিযানকালে জিআর পরোয়ানাভুক্ত আসামী বেলাল হোসেন ( ২৮ ), পিতা – মোঃ জয়নাল, সাং – বাইট্টাপাড়া বাজার, থানা – লংগদু, জেলা – রাঙ্গামাটি পার্বত্য জেলা-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...