রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

স্মৃতিতে স্মরণে ভূস্বর্গ কাশ্মীর এর পেহেলগাম

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ৫:০২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মাস আগে

  Rgapratidin.com  স্মৃতিতে স্মরণে ভূস্বর্গ কাশ্মীর এর পেহেলগাম, যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। মাত্র বছর দূ এক আগে পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছি আর সেজদা অবনত চিত্তে মহান সৃষ্টিকর্তার শোকর গুজার করেছি। আজ পেহেলগামের সবুজ কার্পেট রক্তে রঞ্জিত। ঘটনাস্থলের ছবিগুলো মিলিয়ে নিলাম, আর রক্তাক্ত হৃদয়ে এসব নিরীহ পর্যটকদের রুহের মাগফেরাত কামনা করছি। আমিন। কাশ্মীরের পেহেলগাম এই নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ মালভূমি, পাহাড় ও ঝর্ণাধারা ।অনেকে তো এই স্থানকে ভূস্বর্গ হিসেবে তুলনা করেন। যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রায় সবার। কিন্তু গতকাল এক দুঃখজনক ঘটনা ঘটেছে পেহেলগামে। দুই বিদেশি একজন মুসলিম সহ প্রায় ২৬ জন জ-ঙ্গি আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতের পর্যটন ভিসা বন্ধ থাকায় কোনো বাংলাদেশি হতাহত হননি, তবে যদি ভিসা চালু থাকত, ফল কী হতে পারত তা সহজেই অনুমেয়। অনেকেই জ-ঙ্গিদেরকে মুসলিম জ-ঙ্গি বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু জ-ঙ্গিদের কোন ধর্ম হয় না, তারা মানুষের শত্রু তারা দেশের শত্রু। এখানে ভারত সরকার দায় এড়াতে পারে না। ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরে সাধারণ নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে। এই ধারা বাতিলের পরে থেকে ক্রমশই অনিরাপদ হচ্ছে জম্মু-কাশ্মী! এই ঘটনায় ভারত -পাকিস্তান টান টান উত্তেজনায় দুই দেশের সর্ম্পকের অবনতি দিকে ধাবিত হচ্ছে । কিন্ত হত্যাকান্ডের দায় স্বীকার না করলেও কাশ্মির স্থানীয় সুত্র বিভিন্ন মিডিয়ায় কারা ঘটনা ঘটিয়েছে তাদের ছবিসহ আংশিক দৃশ্য দেখানো হয়েছে।

উল্লেখ্য যে   ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...