বিশেষ প্রতিনিধি:-
রাঙামাটির বরকলের ছোটহরিণা বাজার এলাকা থেকে অবৈধ প্রবেশের দায়ে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে বরকল থানার সুত্রে এই তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। বুধবার দুপুরে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।
পুলিশ ও বিজিবি জানিয়েছে, তারা দুজন সন্দেজনকভাবে ঘুরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
উল্লেখ্য ,সাজেক বরকল ও বিলাইছড়ি প্রায় সময় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে আসছে।নিরাপক্তাবাহিনী ও গোয়েন্দা সংস্থা বেশ কয়েকবার আটক করা হয়। ভারত সীমান্ত দিয়ে বিভিন্ন পন্য পাচার হয়ে আসলেও অনেকেই দুই দেশের নাগরিক হিসাবে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশের সীমান্ত বাসবাসকারী ছেলে মেয়েরা ভারতে লেখাপড়া করে । তাদের মা বাবা বাংলাদেশের নাগরিক হিসাবে বসবাস করে।