রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে বৈষম্য আন্দোলনে শহীদ আব্দুল্লাহ’র গায়েবানা জানাজা 

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

 

 নিজস্ব প্রতিবেদক :-

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  শহীদ আব্দুল্লাহ’র রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার (১৫ নভেম্বর) বাদে জুম’আ রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং মসজিদে  দোয়া মাহফিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত ।

গায়েবানা জানাজা উপস্থিত ছিলেন  রাঙামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মো. হাবীব আজম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি কলেজের শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলন এর মো. ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলম সহ সাধারণ ছাত্র- জনতা  প্রমুখ।

জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বার ও মা মাবিয়া বেগমের ছেলে। তারা তিন ভাই ও এক বোনের মধ্যে আব্দুল্লাহ ছিল সবার ছোট। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই আবদুল্লাহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বাড়ি বড়আঁছড়াসহ গোটা বেনাপোলে।  শুক্রবার তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময়ে তারা ছেলের সাথেই হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...