বিশেষ প্রতিবেদক:- রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। তবে হ্রদে পানি কম থাকায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সোমবার বিকালে মাইশছড়ি চ্যানেলে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমএল তানিয়া নামে লঞ্চটি মাইশছড়ি নামক জায়গায় আসলে হঠাৎ লঞ্চে পানি প্রবেশ করে ডুবে যায়। তবে পানি কম থাকায় মানুষ হতাহত হয়নি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদ আছে। তবে লঞ্চে নীচে থাকা মালামাল অধিকাংশ পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।
লঞ্চে থাকা যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে দুর্ঘটনার শিকার হয় এই লঞ্চটি।