রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মাহির পরিবর্তে এখন ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ কৌশানী

  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

দীর্ঘ বিলম্বের পর অবশেষে শুরু হচ্ছে টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জির পরিচালনায় মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং। আর তারই অংশ হিসেবে বুধবার ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কৌশানীর ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানান, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি এখন ঢাকায়। ‘ডার্ক ওয়ার্ল্ড’ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা।

সংবাদমাধ্যম অনুযায়ী, এর আগে নির্মাতা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও সিনেমাটির শুটিং শুরু হবে। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে কৌশানিকে। এতে তার বিপরীতে রয়েছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানুসহ আরও অনেকে।

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর গত ৯ অক্টোবর শুটিং শুরু করেন মাহিয়া মাহি। কিন্তু একদিন শুটিং করেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেত্রী। এই সিনেমা দিয়ে মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছিলেন মাহি।

কিন্তু একদিন শুটিংয়ের পর মুন্নার বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। অবশেষে শুটিং বন্ধ হয়ে যায়। এরপর সিনেমায় মাহির পরিবর্তে কৌশানিকে যুক্ত করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...