রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সরকার গঠন করতে না পারলেও ‘শক্তিশালী বিরোধী দল’ গঠন করবে পিটিআই

  • প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের দল পিটিআই এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পাকিস্তানের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়া সত্ত্বেও জাতীয় বা প্রাদেশিক পরিষদে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাছাড়া দলীয় প্রতীকে ভোট দিতে না পারায় তারা সংরক্ষিত আসনও তাদের হাতছাড়া হতে চলেছে। সেটা বুঝেই পিটিআই সিদ্ধান্ত নিয়েছে অন্য দলের সঙ্গে হাত মেলানো বা মিশে যাওয়ার। এমনকি সরকার গঠন করতে না পারলে পিটিআই একটি ‘শক্তিশালী বিরোধী দল’ গঠন করবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) পিটিআই নেতা ব্যারিস্টার গোহর খান এ তথ্য জানান। পাকিস্তানি মিডিয়া আউটলেট ডনের সাথে আলাপকালে পিটিআই নেতা বলেছেন যে তারা এই বিষয়ে বিকল্পগুলি বিশ্লেষণ করছেন। তবে দলটিকে সম্ভাব্য জোটের জন্য পিএমএল-এন বা পিপিপির কাছে যেতে হবে না।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...