পূজা ভাট মানেই যেন বলিউডে বিতর্কিত চরিত্র। তাকে নিয়ে বারেবারেই হয়েছে নানা কাটাছেঁড়া। রটেছে কত কিছুই। বাবা মহেশ ভাটের ঠোঁটে চুম্বন থেকে শুরু করে নানা ঘটনায় বারংবার কলুষিত হয়েছে তার নাম। এমনকি ছোট বোন আলিয়াকে জড়িয়েও তাকে নিয়ে করা হয়েছে নানা কুৎসিত ইঙ্গিত। তবে অতীতে মহেশ ভাট তাঁর মেয়ে পূজা ভাটকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলে। তিনি বলেছিলেন মেয়ে না হলে পূজাকে বিয়ে করতেন তিনি। তার ওই মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, নিন্দা হয়েছিল সর্বত্র। এখানেই শেষ নয়, এর প্রভাব পড়েছিল পূজা ভাটের কেরিয়ারেও।
এখানেই কি শেষ নাকি, অতীতে পূজা ভাটের আচার আচরণও বারংবার উঠে এসেছে আলোচনা। শোনা যায় মদে আসক্ত ছিলেন তিনি। তবে এখন এ সব অতীত। আজ সমস্ত বিতর্ক থেকে দূরে তিনি। নিজেই জীবন কাটাচ্ছেন নিজের শর্তে।
সম্প্রতি ভারতের একটি ‘আনচেইন মাই হার্ট’ বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন পূজা ভাট, সেখানেই ব্যক্তিগত জীবন, বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজা। মহেশ ভাট কন্যা কথা বলেছেন বোন আলিয়াকে নিয়েও।
পূজা বলেন, ‘আমার বোন আলিয়া এত সফল কারণ ও জানে কী শেয়ার করতে হবে। ও জানে, কোনটা কোনটা নিজের কাছে রাখতে হবে, আর কোন নয়। তবে আমি শিখেছি যে আপনি যখন খাঁটি হন, যখন আপনি হৃদয় থেকে কথা বলেন, আর তখনই সংযোগ তৈরি হয়। যখন আমি আমার জীবনের দিকে ফিরে তাকাই, আমি উপভোগ করছি তারা যাকে খ্যাতির চতুর্থ মরসুম বলে। একজন শিল্পীর জীবনে চারটি ঋতু থাকে। প্রথমে তারা বলেন যে তার সম্ভাবনা আছে, তারপর তারা বলেন তিনি এসেছেন, তারপর তারা বলেন তিনি শেষ হয়ে গিয়েছেন এবং তারপর আবারও বলা হয় যে তিনি ফিরে এসেছেন। আর তাই আমি বোম্বে বেগমদের সঙ্গে ফিরে এলাম।’