মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

গোপন সংবাদের ভিক্তিতে কাপ্তাইয়ে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

  • প্রকাশিত: ৫ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ণ | আপডেট: ৪ সপ্তাহ আগে

 নিজস্ব প্রতিনিধি:- গোপন সংবাদের ভিক্তিতে কাপ্তাইয়ে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে কাপ্তাই রেন্জের দায়িত্ব পালনকারীরা।

রাঙামাটির কাপ্তাই রেন্জের ব্যাঙছড়ি বন হতে পাচারের সময় বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ।মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্যাঙছড়ি বন এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় এই পাখিটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পাচারকারী একটি চক্র বিরল প্রজাতির এই পাখিটিকে ব্যাগে ভরে পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন-বিভাগ উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়।

সদ্য যোগদানকৃত কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো.মামুনুর রহমান জানান, মালায়ন নাইট হিরোন অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি পাখি, যা পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের কোথাও সচরাচর দেখা যায় না। বিভাগীয় কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিকাল ৪টায় সহকারী বন সংরক্ষক মো.জামাল উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিটি রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...