নিজস্ব প্রতিনিধি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শান্তিপূর্ণ ও অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের পতন ঘটাতে সফল হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন ছাত্র সমাজ জেলা বিএনপি ,জামায়াতে ইসলাম ও আঞ্চলিক দল (ইউপিডিএফ)
৫ আগস্ট ২০২৪, সোমবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন,‘আজকের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে জনগণই হলেন আসল শক্তি এবং তারাই ইতিহাসের নায়ক। কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট অপশক্তি যতই দম্ভ করুক, তাদেরকে যতই শক্তিশালী মনে হোক,ঐক্যবদ্ধ জনগণের কাছে তারা কখনই টিকতে পারে না, একবার প্রবল গণ জোয়ার সৃষ্টি হলে তারা খড়কুটোর মতো ভেসে যায়।’
বিএনপি নেতারা বলেন, পাহাড়ে ক্ষমতার অপব্যবহার করে শতকোটি টাকা লুটপাট করেছে তাদের অবৈধ সম্পক্তি ক্রোক করে সরকারের কোষাগারে জমা করার দাবী জানায়। তিন পাহাড়ে অটো পদবীর সকল সেক্টরে সুষ্ট অবাধ নিবাচনের দাবীও জানায় নেতারা।
হরের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ দলে দলে রাঙামাটি শহরের রাস্তায় নেমে স্বৈরাচার বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়ার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করতে করতে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এদিকে নেতাকর্মীদের শান্ত থাকতে নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। ভিডিও বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনাতে ক্ষমতার মসনদ থেকে নামানো হয়েছে।
দেশ ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে দীর্ঘদিন ধরে বন্দীর মতো জীবনযাপন করা নেতাকর্মীদের বাধঁ ভাঙ্গা উচ্ছ্বাস যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন।
‘ এসময় জেলা আওয়ামীলীগের অফিসে আগুন ভাংচুর করা হয় জেলা পরিষদ ভবন ও পৌর আওয়ামীলীগ সভাপতি সোলায়মান চৌধুরীর মালিকাধীন হোটেল নীডস, ।#