মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙ্গামাটি সদর এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১:২৪ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে
নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি সদর এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী আটক।
 ২৯ এপ্রিল ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এর অভিযানে রাঙ্গামাটি সদর থানাধীন রাঙ্গামাটি পৌরসভার দোয়েল চত্বর এলাকা হতে ২০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামী-
১। জুনায়েদ হোসেন সাকিব ( ২৮ ), সাং – রিজার্ভ বাজার, থানা – কোতয়ালী, জেলা – রাঙ্গামাটি।২০ ( বিশ ) পিস ইয়াবাসহ আটক ।এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।অভিযান চলাকালে স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...