শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১:২৬ অপরাহ্ণ | আপডেট: ২২ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধি:-
রাঙ্গামাটির  কাপ্তাই হ্রদে ডুবে মো. আব্দুল্লাহ(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে শহরের পাবলিক হেলথ এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে| মৃত আব্দুল্লাহ শহরের হ্যাপীর মোড় এলাকার মো. হাসানের ছেলে|

স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের নিয়ে  হ্রদের পানিতে গোসল করতে নামলে তলিয়ে যায় শিশুটি| তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি দেখতে পেয়ে চেষ্টা করেও, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি| পরে বাচ্চাদের চিৎকার শুনে ঘাটে আসে কয়েকজন জেলে ও স্থানীয় যুবক| সবাই চেষ্টা চালিয়ে অবশেষে উদ্ধার করে আব্দুল্লাহকে| পরে রাঙ্গামাটি জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| এ বিষয়ে রাঙ্গামাটি জেনারেল  হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শওকত আকবর জানান, কাপ্তাই হ্রদে পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে| আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুর  মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি|#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...