শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে যৌতুক মামলায় স্বামীর দেড় বছরের কারাদন্ড

  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩, ১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি।
রাঙামাটিতে যৌতুক মামলায় মহি উদ্দিন চৌধুরী নামে একজনকে ১৮ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার রাঙামাটি জেলার দায়রা ও জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট কহিনুর আক্তার এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম অভি জানান, জেলা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কহিনুর আক্তার এ মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে এ রায় প্রদান করেন। এতে বিজ্ঞ আদালত আসামী মহি উদ্দিন চৌধুরীকে দোষী সাব্যস্ত করে ১৮ মাসের বিনাশ্রম বিনাশ্রমে কারাদন্ডাদেশ দেন। তার বাড়ি চট্টগ্রাম সরাইপাড়া ১২নং ওয়ার্ডের বাসিন্দা সেকান্দর আলীর ছেলে।
ভুক্তভোগি জানান,২০১১ সালে তার স্বামীর সাথে দশ লক্ষ টাকা দেন মোহরে বিবাহ হয়। বিবাহের পর কন্যা সন্তান জন্মের পর সংসার সুখেও চলে। এক পর্যায়ে তার স্বামী যৌতুকের জন্য তাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। পরে তার বাবার বাড়ী থেকে ৫ লক্ষ টাকার নিয়ে দিয়ে দেন। এপরও তার উপর শারীরিক নির্যাতন বাড়িয়ে দিয়ে আরো ১০লক্ষ টাকা যৌতুক দাবি করে তার স্বামী। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দেয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...