রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মাদকের ছড়াছড়ি। ধংসের পথে রাঙামাটির যুব সমাজ। হাজারো চেষ্টা করে মাদক রোধে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ। সোমবার দিবগত রাতে রাঙামাটিতে ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ এর সার্কেল অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২১ পিস ইয়াবাসহ ৪ যুবককে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মোঃ মাসুদ বাবু (২৫), পিতা- মোহাম্মদ হারুন, মাতা- মৃত এলাচি বেগম, স্থায়ী সাং-ও থানা-বরগুনা, জেলা-বরিশাল, বর্তমান সাং-আমানতবাগ, কলেজ গেইট, থানা- কোতয়ালী, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, শহিদুল ইসলাম (১৯), পিতা-সেকান্দার, মাতা-ছাবিনা বেগম, স্থায়ী সাং-ও থানা-হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং-মুসলিম পাড়া, ভেদভেদী, থানা- কোতয়ালী, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা, মোঃ রাসেল (২২), পিতা-মৃত রফিক, মাতা-মাছুমা বেগম, স্থায়ী সাং-আমানতবাগ, কলেজ গেইট, থানা- কোতয়ালী, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা ও মোঃ হাবিবুর রহমান (১৯), পিতা-মোঃ আব্দুল মানিক, মাতা-মোসাঃ নূরজাহান বেগম, স্থায়ী সাং- আমানতবাগ, কলেজ গেইট, থানা- কোতয়ালী, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিকনির্দেশনায় কোতায়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে এবং মোহাম্মদ সোহেলের সঙ্গীয় ফোর্সসহ শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ এর সার্কেল অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪জন আসামীএবং ২১পিস ইয়াবা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, আসামিদের থানায় হাজির করে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়। মামলা নং-৮,তারিখ-
১৭ মার্চ ২০২৬। ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; রুজু করা হয়েছে।
তবে মাদকের ব্যাপারে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।