নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী প্রচারনায় শেষ দিনে গণজোয়ার ঢল নেমেছে। রাঙামাটি শহরে বিশাল শোডাউনে নের্তৃত্ব ছিলেন বিএনপির সর্ব মহলে জনপ্রিয় নেতা এ্যাড.দীপেন দেওয়ান।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি জনসমুদ্র রুপ ধারণ করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ কোট বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।
বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে হাজারোধিক নারী-পুরুষ যোগ দিলে গণজোয়ার পরিণত হয়। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ রং বেরং পোষাকে গণমিছিলকে ভিন্ন মাত্রা রুপ দিয়েছে।
ধানের শীর্ষ প্রতীকের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে এক ভিন্ন মাত্রায় আনন্দ উৎসবের আমেজ সৃষ্ট্রি হয় । ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সজ্জিত মিছিলটি সড়কের দুইপার্শ্বে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এ্যড.দীপেন দেওয়ান ।
গণমিছিলে অগ্রভাগে ছিলেন সাবেক সফল উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, ছাত্রদল -যুবদল -স্বেচ্ছাসেবকদল-কৃষকদল শ্রমিকদল-মহিলা দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।