শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে চাল বোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ১ আহত১

  • প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: ৩ মাস আগে

নিজস্ব প্রতিনিধি।  রাঙামাটি শহরে টিভি কেন্দ্রের সামনে  শিমুলতলীতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিকশার (সিএনজি চালিত) উপর পড়লে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলে নিহত ১ আহত ১ জন।  শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে শহরে শিমুলতলীতে এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে একটি চাল বোঝাই ট্রাক  চট্টগ্রাম হতে রাঙামাটি শহরে প্রবেশ করে শিমুলতলী টিভি কেন্দ্রে সামনে । ট্রাকটি উঁচু এবং বাকা সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পিছনে থাকা একটি অটোরিকশার উপরে পড়লে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা এক নারী যাত্রী নিহত হন। পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। তবে নিহত ওই নারীর  পরিচয় কিছুই জানাতে পারিনি পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...