নিজস্ব প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলার অফিসার ইনচার্জ, লংগদু থানা মোঃ জাকারিয়া-এর তত্ত্বাবধানে লংগদু থানা পুলিশের অভিযান পরিচালনা করেন। লংগদু থানাধীন ০৬ নং মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকায় পরিচালিত অভিযানে এএসআই ( নিরস্ত্র ) গোলাম রাব্বির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম, পিতা- ইনসান উদ্দিন, সাং- বৈরাগী বাজার, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরর্বতী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।