শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ৫ মাস আগে

রাঙামাটি  প্রতিদিন ডেস্ক: নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে জেলায় পুলিশের চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ কর্মশালা ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে সুখী নীলগঞ্জ এ  জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে শুরু হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব কর্মশালার উদ্বোধন করেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

কর্মশালায়পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কালিন সময়ে সুষ্ঠুভাবে পালন করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা খুবই প্রয়োজন। তাই পুলিশের সকল সদস্যকে দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্কভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে দায়িত্বপালনে এই প্রশিক্ষণ কর্মশালা পুলিশদের সহায়তা করবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...