শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে ছাত্রলীগের নেতা মহিউদ্দীন বাবু আটক

  • প্রকাশিত: ৩ মে ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে

 নিজস্ব প্রতিবেদক :-

বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন (বাবু) কে আটক করেছে রাঙামাটি জেলা পুলিশ।

৩ মে শনিবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি শহরে আলীফ মার্কেট পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।  মহিউদ্দীন বাবু রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরীর সন্তান।

বাবু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলায় জড়িত থাকায় সেই ঘটনায় দায়েরকৃত মামলার ২২ জন আসামীর মধ্যে ১০ নং আসামী অজ্ঞাত আরো ১০ জন।

কোতয়ালী ওসি মুঠোফোনে জানান, বৈষম্যছাত্র রাকিব হাসানের মামলার আসামী ছাত্রলীগের নেতা মহিউদ্দীন (বাবু)কে আটকের বিষয় নিশ্চিত করেছেন।

বৈষম্য ছাত্র রাকীব হাসান দায়ের করা মামলা সুত্রে জানা গেছে, মহিউদ্দিন বাবুর বিরুদ্ধে বাদী বৈষম্য ছাত্র রাকিব হাসান  ২০২৪ সালের সেপ্টেম্বরের ৯ তারিখে কোতয়ালী থানার মামলা দায়ের করা হয়।  জিআর মামলা নং-০৫, তাং- ১৭/০৯/২০২৪ইং।  বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারিদের উপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগ করা হয়েছে এজাহারে।

উল্লেখ্য যে,আলীফ মার্কেট থেকে বৈষম্য ছাত্রের হামলার সকল ধরনের পরিকল্পনা করা হয়েছে বলে বৈষম্য ছাত্রদের অভিযোগ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...