নিজস্ব প্রতিনিধি:- সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুশাসনের জন্য নাগরিক-সুজন ও মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলার উদ্যোগে মানববন্ধন ।শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন সুশীল সমাজ বক্তব্য রাখেন।বক্তারা আরও বলেন, গত তিন মাস ধরে যেভাবে শিশু ও নারী নিপীড়ন বেড়ে যাচ্ছে তা সকলের জন্য উদ্বেগ জনক।
মাগুরার ঘটনার পরও সারা দেশে শিশু ও নারী নিপীড়ন বন্ধ হয়নি। বন্ধ হয়নি পরুষ শিশু নির্যাতন। এসব নির্যাতন বন্ধে কঠোর আইনের প্রয়োগ করা প্রয়োজন। দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।