রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ডেভিল হান্টে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এজন্য একাধিক কমিটি আছে।’
তিনি বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এতে খুশি, তবে আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...