নিজস্ব প্রতিবেদক 
কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা স্থানে পাহাড়ের মাটি ধসে যান চলাচল বন্ধ  রয়েছে।  শনিবার বিকাল থেকে রাঙামাটি জেলার সাথে বান্দরবান জেলার যাতায়াত বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসের খবর পাওয়ার পর রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ রবিবার সকাল থেকেই সড়ক সংস্কারের কাজে নামে। দিনব্যাপী কাজ শেষে সন্ধ্যার পর সিএনজি অটোরিক্সা চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দিলেও বাস চলাচলের জন্য কাজ চলমান ছিল।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনাস্থল থেকে জানান, রোববার সকাল থেকে মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। দিনব্যাপী কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে অটোরিক্সা চালু হবে। তবে পুরো কাজ শেষ হতে রাত হবে।  সোমবার সকাল থেকে পুরোদমে বাস চলাচল করতে পারবে।

বড়ইছড়ি-রাঙামাটি শ্রমিক ইউনিয়নের আজিজ  বলেন, গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা  পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।