বুধবার, ০৩ জুন, ২০২৬

দুস্থদের মাঝে রাঙামাটি পুলিশের শীতবস্ত্র বিতরণ !

  • প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ৯:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি । রাঙামাটিতে শীতের তীব্রতা বাড়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) সকালে কোতোয়ালি থানা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এসময় পুলিশ সুপার বলেন, বিগত এক সপ্তাহ ধরে সারাদেশের মত রাঙামাটি জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে দুস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

এসময় তিনি রাঙামাটির বিত্তবানদের শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। বিতরণকালে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...