নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটিতে আধুনিক স্বাস্থ্যসেবার নিশ্চিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা ভবনের জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
- রাঙামাটি জেনারেল হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পের আওতায় ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা নতুন ভবনটি ২০২৪ সালের জুন মাসে কাজ শেষ হলেও জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি। নানান জটিলতা কাটিয়ে প্রধান অথিতি হিসেবে ভবনের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
- রাঙামাটি পার্বত্য জেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
- উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাঙামাটির মানুষের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নতুন এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পার্বত্য এলাকার সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করে পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ের অধিবাসীদের নিরাপদ ও আধুনিকমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকার বন্ধ পরিকর।
- জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে সোমবার বেলা ১২ টায় রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
- উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, জেনারেল হাসাপাতালে আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর সহ অতিথিরা বক্তব্য রাখেন।
- এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাখাতে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। শুধু জেলা সদর নয় পাহাড়ের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলো আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
- তিনি বলেন, ইতিমধ্যে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আশাকরছি অতিদ্রুতই স্বাস্থ্যখাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।
- সভা শেষে পার্বত্য মন্ত্রী ফলক উন্মোচন করে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করেন এবং নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
- অতিথিরা বক্তব্য বলেন, নতুন হাসপাতাল ভবন চালু হলে রাঙামাটির স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং পার্বত্য অঞ্চলের মানুষ দ্রুত, সহজ ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। হাটাজারী রাঙ্গুনিয়া ও কুমিল্লা থেকে অনেক রোগী জেনারেল হাসপাতালে আসে।
- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে এখন আর কোন রোগী চট্টগ্রাম রেফার করতে হবে না।
- প্রসঙ্গত: আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট চালু এবং শয্যা বাড়াতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৬ তলা ভবনের অবকাঠামো নির্মিত হলেও লোকবল আসবাবপত্রসহ আনুষ্ঠানানিক কিছু নেই। তৎকালীন সিভিল সার্জন শহীদ তালুকদার এ কার্যক্রম শুরু করেন। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর।
- উল্লেখ্য যে অনেক জটিল রোগী চট্টগ্রাম রেফার প্রথা চালু থাকার বিষয়ে ও , ডেলিভারী রোগী প্রাইভেট ক্লিনিকে হস্তান্তর করার অভিযোগ উঠেছে।#

নিজস্ব প্রতিনিধি:-