উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লে. কর্নেল (অব:) কীর্তি রঞ্জন চাকমা, রাঙামাটির প্রাক্তন সিভিল সার্জন ডা.উদয় শংকর দেওয়ান, হাটহাজারী চৌধুরীহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিইও রাজীব মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডা. বিজন চন্দ্র তালুকদার এবং স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এমরান হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ে অনেক দুর্গম এলাকা আছে যেখানকার মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। রাঙামাটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কোনও প্রাইভেট হাসপাতাল না থাকায় এতদিন এখানকার মানুষকে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা সেবা নিতে হয়েছে। কিন্তু এখন থেকে উন্নত চিকিৎসা রাঙামাটিতেই পাওয়া যাবে।

অতিথিরা বলেন, এই ধরণের একটু আধুনিক হাসপাতাল রাঙামাটির চিকিৎসা সেবায় যুক্ত হওয়াতে আমরা সত্যিই খুব আনন্দিত। এখন থেকে পাহাড়ের মানুষ উন্নত চিকিৎসার পাশাপাশি এখানকার দরিদ্র জনগোষ্ঠী সাশ্রয় মুল্য করার দাবী করেন বক্তারা।

রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডা. বিজন চন্দ্র তালুকদার বলেন, কোন গরীব অসহায় রোগীর ভিজিট পরীক্ষা নিরিক্ষা করতে না পারে আমার সাথে যোগযোগ করবেন। খাগড়াছড়ি চট্টগ্রাম ও রাঙামাটি যেখানে হোক গরীব অসহায় রোগীদের সাহায্য করে আসছি করে যাবো।

তার আগে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার ।

সভার শেষে কেক কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।