প্রিয় সাংবাদিকবৃন্দ,
শনিবার রাঙামাটি জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসব অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পাশাপাশি নানানমুখী রাজনীতিকরণ হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ায় এই অনুষ্ঠানে আগতদের উপর হামলা হওয়ার আশঙ্কা হওয়ায় আমরা মারমা তরুণ সমাজ এই অনুষ্ঠান পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তাই আমাদের মারমা সমাজের তরুন-তরুনীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মারমা জাতিগোষ্ঠির ঐহিত্যবাহি সার্বজনিন একটি অনুষ্ঠানকে বহুল বিতর্কিত করায় আমরা নতুন প্রজন্ম এই বিতর্কে না জড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের মারমা জাতিগোষ্ঠির বৃহত্তর স্বার্থে বিতর্ক এড়ানোর লক্ষ্যে সকল মারমা তরুন-তরুনীদের উক্ত অনুষ্ঠানে অংশ না নেওয়ার আহবান জানাচ্ছি।
প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশের বিশেষ অনুরোধ রইলো।
জরুরী প্রেস বিজ্ঞপ্তি
মারমা যুব সমাজ
রাঙামাটি পার্বত্য জেলা