শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কাউখালীতে যুবদল-বিএনপির দুই নেতার চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদবী স্থগিত

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ৫:২১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটির কাউখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল তালুকদার ও তার ভাই বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কোরবান আলীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি। (১৩ ডিসেম্বর) শুক্রবার জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...