বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৭লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ!

  • প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিনিধি :-

রাঙামাটি শহরে প্রবেশমুখে মানিকছড়ি যৌথবাহিনির চেক পোষ্টে প্রায় ৭লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ নকল সিগারেট জব্দ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহর থেকে ছেড়ে যাওয়া একটি কুরিয়ার সার্ভিস গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করেছে চেক পোষ্টে থাকা যৌথবাহিনীর সদস্যরা।

খোঁজ  নিয়ে জানা গেছে, ঢাকা মেট্টো-ম ১৩-২৩৩৫ স্টেড ফাস্ট নামে কুরিয়ার সার্ভিস গাড়িতে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ গাড়িটি জব্দ করেছে। এসময় ট্রেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি ছোট কাভার্ট ভ্যান গাড়িসহ দুইজনকে আটক করেছে রাঙামাটি সেনা জোন কর্তৃপক্ষ। আটককৃতরা হলো ট্রেডফার্স্ট কুরিয়ার রাঙামাটি শাখার ইনচার্জ জোনাল ম্যানেজার পিয়েল চাকমা ও সহকারী ম্যানেজার তারেকুল ইসলাম।

সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ সিগারেট কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটি শহরে এনে বিভিন্ন ছদ্মাবরনে কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে লক্ষ কোটি টাকার অবৈধ সিগারেট পাচার করছে চোরাই সিন্ডিকেট চক্র। রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে থাকা বহুল পরিচিত কুরিয়ার সার্ভিসগুলোকে ব্যবহার করে তাদের কর্মকর্তা-কর্মচারিদের আতাঁত করে চোরাই সিন্ডিকেট চক্র প্রায় প্রতিদিনই রাঙামাটি থেকে পাচার করছে কোটি কোটি টাকার অবৈধ সিগারেট।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালণা করে প্রায় ৭ লক্ষাধিক টাকার সিগারেটসহ ষ্ট্রেডফার্ষ্ট কুরিয়ার সার্ভিসের একটি ছোট কাভার্ট ভ্যানগাড়িসহ দুইজনতে আটক করেছে রাঙামাটি সেনাজোন কর্তৃপক্ষ।

আটককৃতরা হলো- ষ্ট্রেডফার্ষ্ট কুরিয়ার রাঙামাটি শাখার ইনচার্জ জোনাল ম্যানেজার পিয়েল চাকমা ও সহকারী ম্যানেজার তারেকুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে অবৈধ শুল্কবিহীন অরিস ও ওমেগা ব্রান্ডের প্রায়  ৭ লক্ষাধিক অবৈধ সিগারেট আটক করে বলে জানাগেছে।

খোঁজ নিয়ে জানাগেছে, রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় অফিস নিয়ে কুরিয়ার সার্ভিসের অফিস পরিচালনা করছে ষ্ট্রেডফার্ষ্ট নামক একটি কুরিয়ার কোম্পানী।

উল্লেখ্য এর আগে খাগড়াছড়ি থেকে পাচারের সময় নিয়মিত আটক করা করে আসছে অবৈধ সিগেরেট-এই বছর রাঙামাটি সড়কে নিরাপথ হিসাবে কুরিয়া পরিবহনের আড়ালে অবৈধ সিগেরেট পাচার করে আসছিল: তার আগেও কোটি কোটি টাকার সিগেরেট আটক করেছে যৌথবাহিনী,ইউএ ই সিগেরেট গুলো ভারত সীমান্ত দিয়ে আসার কথা না ,পুলিশের ধারনা হয়তো সীমান্তে ভারতে যে কোন নকল কারখানা রয়েছে !

মামানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ সবুজ জানান, আমি শুনেছি সেনাবাহিনী তল্লাশি করে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ভারতীয় অবৈধ পাচারকৃত সিগারেট জব্দ করেছে।  সেনাবাহিনী সিগারেটসহ ২জনকে বিজিবিকে হস্তন্তর করেছে। তবে এবিষয়ে তেমন কিছু বলছে পারছে না এস আই সবুজ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, দুপুরের দিকে শহরের প্রবেশ পথ মানিকছড়ি চেক পোস্টে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করেছে।

 

 

পা

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...