শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটির ভেদভেদীতে বিক্ষোভ

  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 নিজস্ব প্রতিবেদক। গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি লোকনাথ মন্দির  এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেদভেদী বাজারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের দেশ প্রেমিক সেনাবাহিনী যখন একটি অস্থিতিশীল পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে, ঠিক সেসময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারি শেখ হাসিনার নির্দেশেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে দাবি করে বক্তারা সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় শেখ হাসিনাকে হুমুকের আসামী করে মামলা দায়ের করে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল উদ্যোগে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যেই বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, ছাত্রদল নেতা অলি আহাদ, আবুল কালাম ছগির, ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক মো: আবছার হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, জেলা মহিলাদলের নেত্রী মনোয়ারা বেগম অন্যন্যারা।  #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...