নিজস্ব রাঙ্গামাটি :-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার শিক্ষা,স্বাস্থ্য,অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও খুব শীঘ্রই
দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন উন্নয়নের সমস্যা দূর করতে কর্নফুলী ও কাপ্তাই হ্রদের ড্রেজিং শুরু হবে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে।
তিনি শনিবার দুপুরে বরকল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বরকল উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও আবাসিক এসএসসি পরীক্ষাথীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন দীপেন দেওয়ান।
তিনি বলেন, বরকল উপজেলাসহ পার্বত্য যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে স্বল্প সময়ের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হবে।
মন্ত্রী আরো বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্যতা হ্রাস পাওয়ায় নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে। তিনি উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি-বাঙালি সকলকে সন্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী বরকল উপজেলায় গরীব এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমাকে ১০হাজার টাকাসহ উপজেলার ৫ টি উচ্চ বিদ্যালয়ে গরীব ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রায় ৪লক্ষ টাকা শিক্ষা প্রণোদোনা প্রদান করেন।
বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুমিনা চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম ,পার্বত্য মন্ত্রনালয়ের উপ সচিব রবীন্দ্র চাকমা, ৪৫ বিজিবি বরকলের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, বরকল থানার অফিসার ইনচাজ রফিকুল ইসলাম, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,
কার্বারী এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা, বড়হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, প্রভাত রঞ্জন চাকমা, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,
রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বরকল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
#
