নেপালে চুপ্পু নেই, ওয়াকার নেই, কোনো এজেন্সির ছায়া নেই, ডিপ স্টেটের খেলাও নেই। সারাদিন “সংবিধান সংবিধান” বলে নাটক করার লোকও নেই।।
একাত্তরের চেতনা বিক্রি করে রাজনীতি করার বাজারও নেই।
ওরা কী করেছে জানেন?
ওরা গণঅভ্যুত্থানকে ধারণ করেছে।
ওরা জনগণের ম্যান্ডেটকে সম্মান করেছে।
ওরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে।
সেখানে ৫০০ টাকায় ভোট বিক্রি করার রাজনীতি নেই।
সেখানে “চেতনার ভাতা” তুলে সংসার চালানোর রাজনীতি নেই।
বাস্তবতা হলো—
চেতনার নামে ভাতা খাওয়ার সেই পুরোনো রাজনীতি এখন আর মানুষ খায় না।
দেশ বদলেছে।
মানুষ বদলেছে।
সবচেয়ে বেশি বদলেছে তরুণ প্রজন্মের চেতনা ও সচেতনতা।
আজকের তরুণরা আর আবেগের রাজনীতি বোঝে না।
তারা বোঝে—
যারা এখনো বিভাজনের রাজনীতি করে, ঘৃণার ব্যবসা করে, আবেগের বাজার বসিয়ে “চেতনা” বিক্রি করে ক্ষমতায় থাকতে চায়—
তাদের জন্য স্পষ্ট বার্তা:
নতুন প্রজন্ম প্রশ্ন করবে।
প্রশ্নের উত্তর দিতে হবে।
এখন সময় এসেছে দায়িত্বশীল রাজনীতির।
কারণ মানুষ এখন ভণ্ডামি নয়—
সততা, কাজ আর ন্যায়ের রাজনীতিকে সম্মান করে।
মনে রাখবেন—
তরুণ সমাজ জেগে উঠেছে।
এখন আর আবেগ নয়, এটা জবাবদিহির যুগ। #রুমানা













