নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
রাঙামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় পরিবেশ আইন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে তোলা হয়েছে ‘ADV’ নামের একটি বিশাল ইটভাটা। নাছির উদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তির মালিকানাধীন এই ভাটায় দিনরাত উজাড় হচ্ছে সংরক্ষিত পাহাড় ও বনের কাঠ। এইসব অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন স্থানীয় সংবাদকর্মীকে। ইট ভাটার লাইন্সেস বিহীন পুরোদমে পাহাড় কেটে বনের কাঠ জালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পাহাড় ও বন উজাড়ের মহোৎসব-
সরেজমিনে দেখা যায়, বামে আটারকছড়া এলাকায় পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে এবং বনের কাঠ স্তূপ করে রাখা হয়েছে ইট পোড়ানোর জন্য। পরিবেশ আইন অনুযায়ী পাহাড়ি এলাকায় ইটভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এখানে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, এই ভাটার কারণে এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের কৃষি জমি।
সাংবাদিককে হুমকি ও দুর্ব্যবহার
ভাটায় পাহাড় কাটা এবং বনজঙ্গল উজাড়ের অভিযোগ বিষয়ে জানতে মালিক নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করে পরিচয় জেনে লাইন কেটে দেন।