রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি এর যৌথ বাস্তবায়িত প্রকল্পের আওতায় আয়োজিত দক্ষতা উন্নয়ন বিয়ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেবপ্রসাদ চাকমা এবং উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফোকাল পারসন জনাব অরুনেন্দু ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইআরআরডি-ইউএনডিপি’র প্রতিনিধি ও করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা জনাব সুকিরন চাকমা। তিনি প্রকল্প বাস্তবায়নে সবার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি: জলবায়ু পরিবর্তন নিয়ে আগে আমাদের ভাবনার মধ্যেই ছিলনা। ছয়টা ভিন্ন ঝতু সুন্দনভাবে উপভোগ করতে পারতাম। কিন্তু আজ আমরা সেটা থেকে বঞ্চিত। শীতটাও সংকুচিত হয়ে আসছে। হয়তোবা আমরা রাতারাতি জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে পারবো না, কিন্তু আপনারা প্রশিক্ষণে যে জ্ঞান অর্জন করবেন সেটা অবশ্যই বাস্তব জীবনে প্রয়োগ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারবেন বলে আমি বিশ^াস করি।
সভাপতির সমাপনী বক্তব্য: তিনি প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের টেকসই ও জলবায়ু বান্ধব প্রকল্প নির্বাচনের জন্য আহবান করেন। তিনি আরো বলেন করলিয়া প্রকল্প নারী প্রতিনিধিমূলক, নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু পরির্তন মোকাবেলায় সচেষ্ট। তদোপরি এই প্রকল্প মানব সম্পদ উন্নয়ন করে জলবায়ু অভিযোজন বা রেজিলিয়েন্স বৃদ্ধিতে বদ্ধ পরিকর। এছাড়াও তিনি উপস্থিত সবাইকে হাতে হাত রেখে জলবায়ু পরিবর্তনে কাজ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।