নিজস্ব প্রতিবেদক:- রাঙামাটি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের চা চক্র ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চা চক্র পরিচিতি সভায় বিভিন্ন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এক প্রশ্নের জবাবে বলেন, জেলা প্রশাসক হিসাবে সার্বিক দায়িত্ব পালন করে যাবো। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন; এটাই প্রত্যাশা করেন বলে জানিয়েছেন নবাগত ডিসি।
পরিচিতি সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি রাঙামাটিতে সাংবাদিকতার বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য রাঙামাটিসহ ১৪টি জেলায় জেলা প্রশাসক বদলীর প্রজ্ঞাপন জারী হলে প্রথম একজন নারী জেলা প্রশাসক যোগদান করেন। তার আগে একজন নারী জেলা প্রশাসক বদলী করা হলেও তিনি যোগদান করেনি। নবাগত জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী অর্থনৈতিক সর্ম্পক উপ সচিব পদে কর্মরত ছিলেন। জন্ম স্থান লেখাপড়া দিনাজপুর । #