শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটি ২৯৯ আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান 

  • প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ৫ মাস আগে

 

নিজস্ব প্রতিবেদক:-সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চমক নিয়ে অবশেষে রাঙামাটি ২৯৯ আসনে বিএনপি‘র মনোনয়ন পেলেন সাবেক যুগ্ন জজ ও কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

সোমবার দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৩৮টি আসনের দলীয় প্রার্থী

দের প্রাথমিক তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । এতে প্রাক্তন রাষ্ট্রপতির উপদেষ্টা সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান সাবেক যুগ্ন জজ ও কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানকে  রাঙামাটি প্রার্থী হিসাবে ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীপেন দেওয়ান এর নাম ঘোষনার পর থেকে  পুরো জেলায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম দীপেন দেওয়ান এর সমর্থক শুভকাক্ষী  অনুসারী নেতাকর্মীদের মাঝে উৎসাহ ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য দীপেন দেওয়ান বিগত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করে পিকেটিং লিফলেট বিতরণ দুর্গম এলাকায় দলীয় সমাবেশ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জানান  এক সময়ের ছাত্রদল নেতা হাজী আব্দুস ছবুর ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...