নিজস্ব প্রতিবেদক:রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মেলা আয়োজন করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজু-সাংগ্রাই- বৈসু-বিষু-বিহু-সাংলান-চাংক্রান উদযাপন কমিটি ২০২৫ এর আয়োজনে মেলা দিনব্যাপী বুধবার ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়। উৎসবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা,ঐতিহ্যবাহী খাবার পাজন ও পিঠা পরিবেশন ও বিক্রয়সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বর্নাঢ্য র্যালী ক্যাম্পাসে প্রদক্ষিন করা হয়।