মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটি বিজু,সাংগ্রাই,বৈসুক,বিষু,বিহু মেলা ২০২৫ উদ্ভোধন

  • প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫, ২:১৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:- বিজু,সাংগ্রাই,বৈসুক,বিষু,বিহু মেলা ২০২৫ উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) অনুপম চাকমা, রিজিয়ন কমান্ডার,  জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার জেলা বি এন পির সভাপতি দীপন তালুকদার দীপু এবং আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বি এন পির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।

পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বিজু-সাগ্রাই-বৈসুক- বিষু-বিহুকে ঘিরে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মেলা।

বৃহস্পতিবার রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...