নিজস্ব প্রতিবেদক:
সোমবার আনু: ১.১৫ ঘটিকায় সাজেক পর্যটন এলাকায় শর্ট সার্কিটের মাধ্যমে সাজেক অবকাশ ম্যানুয়েল রিসোর্ট সহ পার্শ্ববর্তী রিসোর্টে আগুনের সূত্রপাত হয়েছে মর্মে ধারণা করা হয়েছে।আগুন মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ঘটনা অবহিত হবার সাথে সাথে দ্রুত আগুন নির্বাপনের জন্য রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাথে যোগাযোগের পাশাপাশি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, রাঙামাটি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি, জোন কমান্ডার, বাগাইহাট এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক মহোদয় এর সাথে যোগাযোগক্রমে করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩.৪৫ ঘটিকা পর্যন্ত আগুনে প্রায় একপাশ পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২০ টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্তোরাঁ ইত্যাদি আগুনে পুড়ে গেছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয়দের নিকট হতে প্রাথমিকভাবে জানা গেছে।তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
জানাগেছে, দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে,খাগড়াছড়ির ফায়ারসার্ভিস ইউনিটও এর সাথে যোগ দেয়।খাগড়াছড়ি জেলা প্রশাসন এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এর মাধ্যমে পর্যটক গমনের উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে ।নিকটবর্তী দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা কে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
সাজেকে আগুন নিয়ন্ত্রণে এয়ারফোর্সের ০২ টি হেলিকপ্টার move করার প্রস্তত কর হলেও আগুন নিয়ন্ত্রনে আসা এবং সন্ধ্যা নেমে আসায় তা স্থগিত করা হয়েছে মর্মে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসন, স্থানীয় সেনাবাহিনী, সাজেক থানা পুলিশ,সাজেক ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনসাধারন কাজ করছে ।
রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জানিয়েছেন, পাঠান মো: সাইদুজ্জমান ২৪/০২/২০৫ ইং স্বাক্ষরিত সাজেকে ২৫/০২/২০২৫ ইং থেকে অনিদিষ্ট কালের জন্য সাজেক পর্যটক ভ্রমনে নিরুতসাহিত করা হয়েছে।