অপারেশন ডেভিল হান্ট; রাঙামাটিতে পুস্তক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্টের পুস্তক ব্যবয়ায়ী তাপস দে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার সময় রাঙামাটি শহরের বনরূপা তার পুস্তুক ব্যবসা জনপ্রিয় পুস্তকালয় থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। তাপস দে বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, রাঙামাটি পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি ও বনরুপা বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ।
তাপস দে বনরুপা জনপ্রিয় পুস্তকালয়ের মালিক ও রাঙামাটি জেলা স্বেচ্ছসেবক লীগের সহ-সভাপতি নেতা বলে জানাগেছে। তার বিরুদ্ধে কি অভিযোগে গ্রেফতার করা হয়ে তার বিস্তারিত জানা যায়নি।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারূফ আহাম্মেদ জানিয়েছেন, পুলিশ অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্ঠা চালাচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য . অপারেশন ডেভিল হান্টের আওতায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পার্বত্য রাঙামাটিতে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে সচেতন নাগরিক সমাজের দাবী রাঙামাটির “রাঘব বোয়ালে এখনো ধরা ছোয়ার বাইরে ।