রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মানুষের জন্য ফাউন্ডেশন, বাঘাইছড়ি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্তি ও অনুদান প্রদান

  • প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক:- মানুষের জন্য ফাউন্ডেশন, বাঘাইছড়ি রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত, কাঁচালং সরকারি কলেজ অডিটেডিয়ামে স্টুডেন্ট মোটিভেশন কনফারেন্স এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। মানুষের জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান জনাব মো হযরত আলী,প্রিন্সিপাল, উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ ঢাকা। প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ কাঁচালং সরকারি কলেজ।বিশেষ অতিথি হিসেবে অত্র কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশন এর চেয়ারম্যান  হযরত আলী ভাই তার নিজস্ব অর্থায়নে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন। নারীর টানে এবং জন্মভূমির মায়ায় নিজ এলাকায়, বিগত দুই বছর যাবত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,যেমন মুসলিম ব্লক, আস্কর আলী বেপারী পাড়া মসজিদে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন, রুস্তম আলী মুন্সিপাড়া মসজিদে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন, গতকাল মহিলা মাদ্রাসার জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন , গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে নগদ অর্থ অনুদান দিয়ে যাচ্ছেনএই মানবিক গুণী ব্যক্তি। আজকের অনুষ্ঠানে ২৫ জন ছাত্র -ছাত্রীর মধ্যে ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি অনুদান প্রদান করেন,।

এছাড়াও পশ্চিম মুসলিম ব্লকে মহিলা মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের জন্য উনার সর্বোচ্চ দান দিবেন বলে আশ্বাস প্রদান করেন। মানুষের জন্য ফাউন্ডেশন এই ফান্ডে ৭ লক্ষ টাকা, জমা দিয়েছেন,। উক্ত ৭ লক্ষ টাকার আয় হইতে, প্রতি বছর অত্র বাঘাছড়ি উপজেলার কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুদান প্রদান করা হবে বলে বক্তব্য প্রকাশ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...