শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে ৭পর্যটক আহত

  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ২:৩২ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

 নিজস্ব প্রতিবেদক :-

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে জিপ দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরতর। আহত সবাই পর্যটক বলে থানা সুত্রে জানা গেছে।পর্যটকরা  চাপাইনবয়াবগঞ্জ নাটোরের বাসিন্দা।

২৭ জানুয়ারী সোমবার সকালে মাচালং বাজার থেকে দুই কিলিমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক  থানার ওসি কানন সরকার জানান, এই মুহুতে ঢাকায় আছি,যতটুকু জানতে পেরেছি পর্যটকবাহী জিপ (চান্দের গাড়ি) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তার আগেও আগে গত ৭ জানুয়ারি সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হন। সাজেকের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই জিপে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।

উল্লেখ্য সাজেক সড়কটি অত্যান্ত ঝুকিপুণ হওয়ায় প্রায় সময় সড়ক দুঘর্টনা ঘটে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...