বুধবার, ০৩ জুন, ২০২৬

লংগদুর কাট্রোলীতে ইউপিডিএফ প্রসীত ও সেনাবাহিনীর বন্দুক যুদ্ধে এক ইউপিডিএফ নিহত

  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক: লংগদু উপজেলার কাট্রোলী নামক এলাকায় ইউপিডিএফ প্রসীত ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত উদ্ধার করা হয়েছে সামরিক পোশাক, মোবাইল ফোন, অস্ত্র গোলাবারুদ

রাঙামাটি নিরাপত্তাবাহিনীর টহলরত সদস্যদের  উপর পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পরবর্তী বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৭নং লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের  ইউপি মেম্বার জগদিশ চাকমা। তিনি জানান, লংগদু উপজেলাধীন কিসিং ছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সুত্রে জানাগেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একটি টহলদল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ সন্ত্রাসীরা।

এ সময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।

ঐ সময়ে  ইউপিডিএফ এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে সামরিক পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে একটি সূত্র জানিয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মারুফ আহামেদ  যোগাযোগ করা হলে তিনি জানান, লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে রওয়ানা করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...