নিজস্ব প্রতিনিধি:- রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন চন্দ্রঘোনা থানার তৎপরতায় অপহৃত ২ শিক্ষার্থী উদ্ধার করা হয়েছে।
২৭ মার্চ ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অপহৃত ০২ ( দুই ) জন ভিকটিমকে উদ্ধার করেছে।
আজ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকায় চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম বৌদ্ধ বিহার এলাকায় ভ্রমণে আসা দুই শিক্ষার্থীকে একটি সশস্ত্র গোষ্ঠী জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের অভ্যন্তরে নিয়ে যায় বলে জানা যায়।
ঘটনার সংবাদ প্রাপ্তি সাপেক্ষে চন্দ্রঘোনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে অপহৃত ভিকটিমদ্বয়কে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমরা হলেন—
১। সৈয়দ আজিম মাহমুদ ওসমানী ( ২৪ ), থানা – লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম ( বর্তমান: চকবাজার, চট্টগ্রাম )
২। এটিনা চাকমা ( ২২ ), থানা – খাগড়াছড়ি সদর, জেলা – খাগড়াছড়ি পার্বত্য জেলা
উদ্ধার পরবর্তী সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভিকটিমদের অভিভাবকের নিকট জিম্মায় প্রদান করা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, ভিকটিম পক্ষ হতে কোন অভিযোগ দায়ের না করায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।#