বুধবার, ০৩ জুন, ২০২৬

৪ র্থ দফা সহকারী শিক্ষক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ | আপডেট: ৭ মাস আগে


রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার্থীরা দ্বিতীয় দিনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
৪ র্থ দফা সহকারী শিক্ষক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ। ২১ নভেম্বর জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে নিশ্চিত করেছে জেলা পরিষদের সদস্য মিনহাজসহ কয়েকজন সদস্য । সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনু্ষ্ঠানের  ২১/১১/২০২৫ইং প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ ।
বিএনপির শীর্ষ নেতার সুত্রে জানা গেছে, জেলা পরিষদ ও জাতীয় নির্বাচনের আগে কোন অবস্থায় অনির্বাচিত প্রতিনিধিরা সহকারী শিক্ষক নিয়োগ করা আইনগত অবৈধ। রিটপিটিশন মামলা দায়ের প্রক্রিয়াধীন এই অবস্থায় স্থগিত না করলে মামলার কারণে এই জীবনে চাকরি নাও হতে পারে। এমনকি পরীক্ষার দিন হরতাল বা অবরোধ ডাকা হতে পারে।
বিভিন্ন সুত্রে অভিযোগ উঠেছে, জেলা পরিষদ শুরুতে বৈষম্য দৃশ্যমান। জেলা পরিষদ নিয়োগ কমিটিতে মারমা ও পাংখোয়াসহ একাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টীর সদস্য রাখা হয়নি। একটি সিন্ডিকেট নিয়োগ কমিটি গঠন করে সীমাহীন অনিয়মের অভিযোগ উঠেছে জানা গেছে।
উল্লেখ্য ৩ রা নভেম্বর রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের একটি টিম রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য আল্টিমেটাম দিয়েছিলেন। বিভিন্ন সংগঠনের আপক্তির কারণে ৩য় দফা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ জেলা পরিষদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...