বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটিতে“অপরেশন ডেভিল হান্ট”  সাবেক ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ৬:০১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

 নিজস্ব প্রতিবেদক:- রাঙামাটিতে “অপরেশন ডেভিল হান্ট” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলার সাবেক কমিটির সহ-সভাপতি পিকআপ চালক হাবিবুুর রহমান বাপ্পিকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে ওই দিন রাতে কোতয়ালী থানায় হস্তান্তর করে।

পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায়“ অপরেশন ডেভিল হান্ট” অভিযানে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, শহরের আলম ডক ইয়ার্ড এলাকার আব্দুল করিম বালি মিস্ত্রির বড় ছেলে সাবেক ছাত্রলীগ নেতা পিকআপ চালক হাবিবুুর রহমান বাপ্পী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে স্থানীয় ব্যবসায়ী, লোকজনদের কাছ থেকে চাদাবাজি ও  বেঁধে রেখে নির্যাতন চালাতেন বলে অভিযোগ উঠেছে। এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে আদায় করতেন মোটা অংকের টাকা।  টাকা দিতে অপারগতা শিকার করলে অমানবিক নির্যাতন চালাতেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল ভুক্তভোগীরা। জেলার তালিকাভুক্ত দলীয় শীর্ষ গড ফাদার জনপ্রতিনিধিদের এখানো আটক করা হয়নি বলে সাধারণ জনগনের অভিযোগ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রবেশমূখ মানিকছড়ি এলাকা থেকে তাকে আটক করে। এরপর প্রাথমিক চিকিৎসাবাদ শেষে ওই দিন রাতে তাকে থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য যে,রাঙামাটি শহরে “অপরেশন ডেভিল হান্ট” রাঘব বোয়াল ধরা ছোয়ার বাইরে থাকায় সাধারণ ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...