বুধবার, ০৩ জুন, ২০২৬

অপারেশন ডেভিল হান্টে: রাঙ্গামাটি রাবিপ্রবি’র নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বিশ্বজিৎ গ্রেফতার

  • প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

 

নিজস্ব প্রতিবেদক:

অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীলকে (২৬) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

জানা গেছে, রাবিপ্রবি শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯-২০ সেশনের স্নাতকের (সম্মান) ছাত্র। রাঙ্গামাটি জেলায় সে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে প্রকাশ চাকমাও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আরেক সংগঠক ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।

অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে এবার বিশ্বজিৎ শীল সাগর নামের একটি ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।

বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানাগেছে। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও শহরের রিজার্ভ বাজারের একনং পাথরঘটনা এলাকায় বলে জানাগেছে।

গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বিগত জুলাই আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।

তার অত্যাচারে অতিষ্ট্য ছিলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় অংশ নিয়েছিলো বিশ্বজিৎ।

উল্লেখ্য:  রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...