শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি উদ্ভোধন

  • প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক:- রাঙামাটিতে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি উদ্ভোধন করা হয় ।সারা দেশের ন্যায় ২৬ ফেব্রয়ারী বুধবার ২০২৫ রাঙামাটি ম্যারী ষ্টেডিয়াম পেরেক অপসারণ রাঙামাটিতে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচিতে জেলা প্রশাসন ও বনবিভাগ  যৌথ উদ্যোগ পালন করা হয়েছে । এসময় অতিরিক্ত জেলাপ্রশাসন (সার্বিক) মোঃ রুহুল আমিন, বিভাগীয়  বন কর্মকর্তা ও কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

দেশব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচী পালনের অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসন, বন বিভাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশবাদী সংগঠন,, সুশীল সমাজ, জেলা স্কাউটস সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাঙামাটি শহরের মারি স্টেডিয়ামের পাশে, পর্যটন সড়ক ও পর্যটন এলাকায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্ধোধন করা হয়। কর্মসূচিতে মাইকিং করার মাধ্যমে জন সাধারণকে গাছে পেরেক না ঠুকানোর জন্য এবং গাছে সুরক্ষা প্রদানের জন্য গণসচেতনতা সৃষ্টি করা হয়। এ কর্মসূচি মাসব্যাপি সফলভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...