বুধবার, ০৩ জুন, ২০২৬

ডেভিল হান্ট: রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ আটক-১০ !

  • প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজবাসা থেকে তাকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সাইদুজ্জমান পাপ্পুর পিতা: হাজী আবু তাহের সওদাগর ২য় ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান পাপ্পু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিলেন।

পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজন ও জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

তার আগেঅপারেশন ডেভিল হান্টে রাঙামাটি -কা্উখালী-নানিয়াচর থেকে কয়েকদিনের অভিযানে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৯ নেতা-কর্মী আটক করেছিলো পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে গোয়েন্দা সুত্রে জানাগেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...