নিজস্ব প্রতিনিধি। শুক্রবার বিকাল ০৪ টা হতে ৬:৩০ পর্যন্ত মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। যেইসব ইটভাটা ৩টি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে- ১. জেবিএম, গাড়িছড়া গ্রাম, কলমপতি ইউনিয়ন। ২. এটিএম, আদর্শগ্রাম, কলমপতি ইউনিয়ন ৩. এমএন্ডসি, তারাবুনিয়া, কলমপতি ইউনিয়ন। এসময় সহকারী কমিশনার (ভূমি), কাউখালী উপজেলা, ওসি তদন্ত, কাউখালী থানা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাঙামাটি, বিট অফিসার, কলমপতি রেঞ্জ; ফায়ারসার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।