রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 রাঙামাটি চট্টগ্রাম শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ডে এক লক্ষ টাকা প্রদান।

  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

নিজস্ব প্রতিবেদক। রাঙামাটি চট্টগ্রাম বাস মিনি  শ্রমিক ইউনিয়নের মো: শাহলম এর মৃত্যু ফান্ডে এক লক্ষ টাকা তার পরিবারকে প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার ৮ ফেব্রয়ারী ২০২৪ ইং সকাল সাড়ে ১১টায় রাঙামাটি  বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্য্যলয়ে আনুষ্ঠানিক ভাবে মৃত্যু ফান্ডের এক লক্ষ টাকা প্রদান করা হয়।

রাঙামাটি-চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক মো: ইউছুফের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন টুয়েন্টি ষ্টার প্রধান পরিচালক ও সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ  । এসময় উপস্থিত  ছিলেন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য মো: আলমগীর ও মো: বাবুল অন্যন্যাদের মাঝে শ্রমিক ইউনিয়নের সদস্য সজল, বারেক,হাবিব প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...